10 August, 2026

BY- Aajtak Bangla

সহজেই বানান আম কাসুন্দি চিকেন, খেলেই হাত চাটবেন 

চিকেন খেতে ভালোবাসেন? তাহলে আজ জেনে নিন আম কাসুন্দি চিকেন বানানোর রেসিপি। এটি বানানো খুবই সহজ।

কী কী লাগবে? চিকেন লাগবে ৫০০ গ্রাম। সেই সঙ্গে কাসুন্দি নিন ৩ টেবিল চামচ। এছাড়া কাঁচা আম বাটা ২ টেবিল চামচ লাগবে।

পাশাপাশি টক দই ২ টেবিল চামচ, ১টি বড় সাইজের পেঁয়াজের কুচি,  ১ টেবিল চামচ আদা-রসুন বাটা ও কাঁচা লঙ্কা লাগবে ৪ থেকে ৫টি।

এরপর ম্যারিনেশনের পালা। এক্ষেত্রে চিকেনের সঙ্গে কাসুন্দি, কাঁচা আম বাটা, টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য সর্ষের তেল ও নুন মেখে ৩০ মিনিট রেখে দিতে হবে।

তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে চেরা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি সোনালী করে ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে।

এবার ম্যারিনেট করা চিকেন দিন। তারপর ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট কষিয়ে নিন। 

মাংস থেকে জল বের হলে সামান্য গরম জল ও সামান্য চিনি মিশিয়ে নিতে হবে। এবার মাঝারি আঁচে ঢাকা দিয়ে আরও ১০ মিনিট রান্না করুন।

মাংস সিদ্ধ হলে এবং গ্রেভি মাখা-মাখা হলে উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ও চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হেল গেল আম কাসুন্দি চিকেন।