13 APRIL 2026

BY- Aajtak Bangla

আটার তুলতুলে ফুলকো লুচির রেসিপি, স্বাদের সঙ্গে স্বাস্থ্য ফ্রি

অনেকেই লুচি খেতে চান। কিন্তু এটি খেলে শরীরের হাল বিগড়ে যাবে বলে খেতে চান না।

যদিও ভাল খবর হল, আপনি চাইলে ময়দার নয়, আটা দিয়ে লুচি বানিয়ে খেতে পারেন। এটা খুব বেশি ক্ষতিকর নয়।

আর খুব সহজেই আটার লুচি বানানো যায়। সেই রেসিপি রইল। তাই দ্রুত এভাবে বানিয়ে নিন আটার লুচি।

প্রথমে ময়ান দিতে হবে। আটার সঙ্গে সামান্য সাদা তেল মিশিয়ে নিন। পরিমাণ মতো জল দিন। মেখে ফেলুন। তাতে লুচি নরম হয়।

এবার আটা মাখার পর অন্তত ১৫-২০ মিনিট ঢেকে রাখতে হবে। তাহলে লুচি তুলতুলে হবে।

তেল খুব বেশি গরম হলে লুচি পুড়ে যাবে। আর কম গরম হলে তেল শুষে নিতে পারে।

তাই তেল রাখতে হবে মাঝারি গরম। সেই তেলেই লুচি ভাজতে হবে।

লুচি  মাঝারি করে বেলুন। খুব পাতলা করে বেললে চলবে না। 

এরপর এগুলি তেলে ছেড়ে দিন। তাহলেই লুচি ফুলে উঠবে।