29 December, 2023
BY- Aajtak Bangla
বেগুনি ফুলকো আর মুচমুচে হবেই, বানান এভাবে
তেলেভাজার দোকানের মতো ফুলকো, মুচমুচে বেগুনি কীভাবে বানাবেন? আসুন সেই রেসিপি শিখে নেওয়া যাক।
রাঁধুনিরা বেগুনিতে পোস্ত, কালো জিরে দেন। এর ফলে স্বাদ আরও বেড়ে যায়। বেশ অন্যরকম ফ্লেভার আসে।
বেগুনির ব্যাটার ঠিকভাবে বানানোটা গুরুত্বপূর্ণ।
শুধু বেসন নয়, অল্প চালের গুঁড়োও ব্যবহার করতে হবে। কিন্তু তাতে বেসন ও চালের গুঁড়োর অনুপাত কেমন হবে?
চালের গুঁড়ো যতটুকু প্রয়োজন, ততটুকুই দেবেন। ৮০% বেসন দেবেন। বাকি ২০% চালের গুঁড়ো।
অর্থাৎ, ৮ ভাগ বেসন দিলে ২ ভাগ চালের গুঁড়ো।
এরপর নুন, সামান্য চিনি দেবেন। হলুদ-লঙ্কা গুঁড়ো দিন। এরপর জল দিন। অল্প অল্প করে জল দেবেন।
বেগুনি ভাজার সময়ে তেল নিয়ে কার্পণ্য করবেন না। তেল মাঝারি গরম হতে দিন।
বেগুন ব্যাটারে ডুবিয়ে ছাডুন। এরপর ধীমে আঁচে সময় নিয়ে ভাজুন। তাড়াহুড়ো করবেন না।
আঁচ বেশি গরম হলে বাইরে থেকে লাল হয়ে যাবে। কিন্তু বেগুনির ভিতরে ব্যাটার কাঁচা থেকে যাবে।
ব্যাটার অল্প আঁচে ভাজলে বাইরেটা মুচমুচে হবে। ভিতরে বেগুন নরম হয়ে আসবে।
Related Stories
বেগুনি ফুলকো আর মুচমুচে করতে এভাবে বেসন গুলুন
শুধু লাগে ডিম আর আলু, ঘরোয়া বিরিয়ানি জাস্ট ১০ মিনিটে
জিভে জল আনা কচুরি, কলকাতায় কোথায় কোথায় পাবেন জেনে নিন
বাড়িতে আমডাল এভাবে বানালে হবে দারুণ টেস্টি, জেনে নিন রেসিপি