BY- Aajtak Bangla
24 August, 2026
খিচুড়ি খেতে সকলেই প্রায় ভালবাসেন। বর্ষার দিনে এই খাবার খেতে বেশ লাগে।
আর খিচুরির সঙ্গে পারফেক্ট কম্বিনেশন হল লাবড়া।
সুস্বাদু লাবড়া বানান সহজেই। রইল এই রেসিপি...
উপকরণ: আলু, ঝিঙে, পটল, বরবটি, কুমড়ো, পেঁপে, বেগুন, ফুলকপি, বাঁধাকপির ডাঁটা, সর্ষের তেল, পাঁচফোড়ন, আদা বাটা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, চিনি, ঘি।
সব সবজি কেটে ভাল করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন দিন। .
এবার এতে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা মেশান। এরপরে সব সবজি কড়াই দিয়ে নাড়তে হবে। . .
এতে এবার স্বাদমতো নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো, কাঁচালঙ্কা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে আঁচ কম করে দিন। . .
১০ মিনিট বাদে অল্প জল দিয়ে সব সবজি সেদ্ধ হয়ে এলে চিনি মেশান। তারপরে ঘি ছড়িয়ে দিন। তৈরি হবে সুস্বাদু লাবড়া।