BY- Aajtak Bangla

এবার বানান চিজি গার্লিক পরোটা, জানুন পদ্ধতি

9  September, 2026

অনেকেই পরোটা খেতে ভালোবাসেন। তবে সাধারণ পরোটা খেতে খেতে অনেক সময়ই বিস্বাদ চলে আসে। এমন পরিস্থিতিতে পরোটার একটা নতুন পদ সম্পর্কে জেনে নিন। 

এটির নাম হল চিজি গার্লিক পরোটা। আর এই পদটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর পদ্ধতি সম্পর্কে বিশদে জেনে নিন।

কী কী লাগবে? ময়দা নিন ১ কাপ। সেই সঙ্গে রসুন কুচি নিতে হবে ২ চামচ। এছাড়া মাখন নিন ২ চামচ। চিজ নিন আধ কাপ। ধনেপাতা কুচি ও চিলি ফ্লেক্স লাগবে। সেই সঙ্গে সামান্য নুন ও তেল লাগবে। 

সবার প্রথমে ময়দায় সামান্য নুন এবং জল দিয়ে মেখে নিন। এভাবে নরম ডো তৈরি করুন। তারপর ঢাকা দিয়ে রাখুন ১৫ মিনিট।

অন্যদিকে একটি বাটিতে গলানো মাখনের সঙ্গে রসুন কুচি ও ধনেপাতা কুচি মিশিয়ে নিতে হবে। 

ডো থেকে লেচি কেটে নিন। তারপর রুটির মতো বেলে নিতে হবে। বেলা রুটির উপর ওপর তৈরি করা গার্লিক বাটার ভাল করে মাখিয়ে দিন।

রুটির মাঝখানে গ্রেট করা চিজ এবং অল্প পরিমাণে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে।

এবার চারপাশ থেকে ভাঁজ করে গোল পরোটার মতো বেলে নিন। 

গরম তাওয়ায় সামান্য ঘি বা তেল দিয়ে পরোটাটি মাঝারি আঁচে এপিঠ-ওপিঠ করে ভেজে নিন। তারপর মুচমুচে করে ভেজে নিন।