21 MAY 2026

BY- Aajtak Bangla

চিজ-গার্লিক পরোটার রেসিপি, একবার খেলে ভুলতে পারবেন না

আপনি কি পরোটা খেতে ভালোবাসেন? তাহলে আপনাকে আজ জানাব সেরা একটি পরোটার পদ।

এটির নাম চিজ-গার্লিক পরোটা। খুব সহজেই এটা বানান যায়। জানুন এটির রেসিপি।

কী লাগবে? ময়দা নিন ২ কাপ। রসুন ২ থেকে ৩ টেবিল চামচ, ১ কাপ চিজ, কাঁচা মরিচ ১টি, ধনেপাতা কুচি সামান্য, তেল সামান্য ও নুন স্বাদমতো। 

প্রথমে একটি পাত্রে আটা, অল্প নুন ও সামান্য তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। 

তারপর অল্প অল্প জল দিয়ে নরম ডো তৈরি করুন। সেটা ১৫-২০ মিনিট ঢেকে রাখুন।

অন্যদিকে একটি ছোট বাটিতে গ্রেট করা চিজ, রসুন কুচি, ধনেপাতা, কাঁচা মরিচ ও সামান্য নুন একসঙ্গে মিশিয়ে নিন।

ডো থেকে মাঝারি আকারের লেচি কেটে নিন। সামান্য বেলে এর মাঝে চিজের পুর দিয়ে মুখগুলো বন্ধ করে দিন। তারপর হালকা করে বেলতে হবে। 

এরপর গরম তাওয়ায় পরোটা দিয়ে এপিঠ-ওপিঠ মাখন বা তেল ব্রাশ করে মাঝারি আঁচে মচমচে হওয়া পর্যন্ত ভাজুন।