BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
16 January 2026
আলু দিয়ে মুরগির ঝোল। তার রঙ হতে হবে টকটকে লাল। তবেই তার আসল মজা। কিন্তু অনেকেরই মাংসের ঝোলে এমন লাল রঙ আসে না।
কিছু সহজ নিয়ম আছে। সেগুলি একসঙ্গে মানলেই চিকেনের ঝোলের এই সুন্দর লাল রঙ আসবে। তাহলে আসুন, এক নজরে জেনে নেওয়া যাক।
এভাবে রান্না করলে ঝোল পাতলাই হবে। খুব বেশি তেল-মশলাদার হবে না। কিন্তু রঙ হবে গাঢ় লাল।
jঝোল লাল করার প্রথম হাতিয়ার হল চিনি। তেল গরম করে ফোড়ন দেওয়া সময়ে অল্প চিনি দিন। এই চিনি 'ক্যারামেলাইজ' হয়ে ঝোলের রঙ লাল হতে সাহায্য করবে।
মশলা কষানোর সময়ে সম পরিমাণে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা দিন। তেলে এটি ভাল করে কষিয়ে নিন। তবেই গাঢ় লাল রঙ ছাড়বে।
মশলা কষানোর সময়ে ধৈর্য্য ধরুন। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করুন। কড়ার সঙ্গে লেগে এলে সামান্য জল দিন। মশলা থেকে তেল ছেড়ে গেলে রঙ আরও সুন্দর হবে।
চিকেন ম্যারিনেট করতে টক দই ব্যবহার করুন। এতে প্রথমত, চিকেনের প্রোটিন ভেঙে যাবে। সুসেদ্ধ হবে। দ্বিতীয়ত, দইয়ে থাকা ফ্যাট রান্নার পর ঝোলের উপরে ভেসে উঠবে। রঙ সুন্দর লাগবে।
মাংস রান্নার জন্য প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। এতে ঝোলের তেল দ্রুত উপরে ভেসে ওঠে। ফলে ঝোল আরও লাল দেখায়।
চিলি চিকেনের মতো দেশি চাইনিজ রান্নায় রঙ আনারও উপায় রয়েছে। এর জন্য রেড চিলি সস, কাশ্মীরি লঙ্কা, সয়া সস ও সামান্য চিনির মিশ্রণ ব্যবহার করুন।