BY- Aajtak Bangla

বাড়িতেই বানিয়ে নিন চিলি পনির, রইল সেরা রেসিপি

28 FEBRUARY, 2025

পনিরের চেনা পদ তো অনেক খেলেন। এতে মুখে বিস্বাদ লেগে যাচ্ছে নিশ্চয়ই। তাই এবার অন্য কিছু টেস্ট করা যাক। 

এমন পরিস্থিতিতে বানিয়ে নিতে পারেন চিলি পনির। এটি বানানোর সহজ রেসিপি জেনে নিন। 

৩০০ গ্রাম পনির নিন। নিতে হবে ক্যাপসিকাম। সেই সঙ্গে পেঁয়াজ নিন ডুমো করে কাটা। এছাড়া আদা, রসুন বাটা নিতে হবে।

এছাড়া লাগবে কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার, সয়া সস, চিলি সস, চিলি সস, টম্যাটো সস, গোল মরিচ গুঁড়ো নিন। সেই সঙ্গে তেল ও নুন নিতে হবে।

এক্ষেত্রে পনিরের কিউবগুলোরে সামান্য কনফ্লাওয়ার, নুন ও গোলমরিচ দিয়ে মেখে নিন। তারপর তেলে ভাজুন। সোনালি রং এলে তুলে নিন। 

এরপর সেই তেলে আদা-রসুন কুচি, পেঁয়াজ ও ক্যাপসিকাম উচ্চ আঁচে ১ থেকে ২ মিনিট ভেজে নিন। 

তাতে মিশিয়ে দিন সয়া সস, চিলি সস, টম্যাটো সস এবং কাঁচা লঙ্কা।

এবার ১ চামচ কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে সস দিয়ে দিন। ঘন হয়ে এলে ভাজা পনিরগুলি এতে দিয়ে দিন।

তারপর এটি ১ থেকে ২ মিনিট নেড়েচেড়ে নিন। শেষে ধনেপাতা এবং স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল চিলি পনির।