BY- Aajtak Bangla
চিংড়ি মাছের সেরা একটা পদ সম্পর্কে আমরা জানাব। এর নাম চিংড়ি পোস্ত। এই ফিউশন পদের রেসিপি সম্পর্কে জানুন।
কী কী লাগবে? চিংড়ি মাছ নিন ৩০০ গ্রাম, পোস্ত দানা লাগবে ২.৫ টেবিল চামচ, আলু লাগবে ২টি, কালোজিরে লাগবে অল্প।
এছাড়া কাঁচা লঙ্কা ৫ থেকে ৬টি, হলুদ গুঁড়ো আধ চা চামচ, সর্ষের তেল ৩ থেকে ৪ টেবিল চামচ, নুন স্বাদমতো এবং জল পরিমাণ মতো লাগবে।
প্রথমে পোস্ত এবং ২টি কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর এগুলির মিহি পেস্ট তৈরি করুন।
তারপর চিংড়ি ভাজার পালা। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নুন-হলুদ মাখানো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
সেই তেলেই কালোজিরে এবং চেরা কাঁচা লঙ্কার ফোড়ন দিতে হবে। তারপর এতে পোস্ত বাটা দিয়ে দিন। সামান্য জল, হলুদ গুঁড়ো এবং নুন দিতে হবে। মাঝারি আঁচে কষান।
মশলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো জল দিয়ে ঝোল ফুটতে দিন। ফুটলে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দিন।
এবার মাঝারি আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটান। গ্রেভি ঘন হয়ে এলে উপর থেকে কাঁচা সর্ষের তেল ও কয়েকটি কাঁচা লঙ্কা ছড়িয়ে নিতে হবে।