BY- Aajtak Bangla
19 March 2026
অনেকেই কুকিজ খেতে ভালোবাসেন। তবে দোকানের কুকিজের এত দাম, যে কিনতে গেলে ধাক্কা খেতে হয়।
এক্ষেত্রে ময়দা লাগবে ১ কাপ, আধ কাপ আনসল্টেড মাখন, চিনি ১ কাপ, কোকো পাউডার ১ কাপ, কোকো পাউডার পরিমাণ মতো।
এছাড়া লাগবে ১টি ডিম, ভ্যানিলা এসেন্স ১ চামচ, বেকিং সোডা ১ চামচ, নুন পরিমাণ মতো, চকোলেট চিপস ১ কাপ।
সবার প্রথমে আপনাকে নরম মাখন ও চিনি একসঙ্গে ভাল করে মিশিয়ে নিতে হবে। এরপর মিশিয়ে নিন ডিম ও ভ্যানিলা এসেন্স।
আবার অন্য একটি পাত্রে মিশিয়ে নিতে হবে ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা। এর মাধ্যমে একটি ডো তৈরি করুন।
চাইলে এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন চকোলেট চিপস। তারপর আপনি ছোট গ্লাস দিয়ে এটি ছেট ছোট করে কেটে শেপ দিন।
এবার ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি হিট করা ওভেনে ১০ থেকে ১২ মিনিট বেক করুন। তারপর ঠান্ডা করার পালা।
ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে এটিকে রেখে দিন। মনে পড়লেই খেতে পারেন এই বিস্কুট।