BY- Aajtak Bangla

জলেই হবে চপ ভাজা! সন্ধ্যা বেলা জমে যাবে, স্পেশাল টিপস 

29 JANUARY, 2026

সন্ধ্যেবেলা মুখরোচক খাবার খেতে ভালোবাসে বাঙালি। সে তালিকায় প্রথমেই আসে রকমারি চপ।

তবে যে কোনও চপ মানেই ডুবো তেলে ভাজা। যা শরীরের জন্য খুবই অস্বাস্থ্যকর।   

জেনে নিন, তেল ছাড়া জলের সাহায্যে ভাজবেন চপ, রইল রেসিপি। 

জলে ভাজা চপ বা তেল ছাড়া চপ হলো স্বাস্থ্যকর স্ন্যাকস। ডুবো তেলের ভাজার পরিবর্তে জল বা স্টকের ব্যবহার করে মশলা কষানো এবং রান্না করা হয়। 

মূলত, সেদ্ধ মোচা, আলু, বিট, গাজর ও মশলা দিয়ে পুর তৈরি করে। প্রথমে সবজি (বিট, গাজর, মোচা) সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। 

এবার কড়াইতে সামান্য জল দিয়ে আদা বাটা ও গুঁড়ো মশলা কষিয়ে সবজি ও সেদ্ধ আলু মেশান। এরপর বাদাম ও ভাজা মশলা দিয়ে পুরটি শুকনো করে ফেলুন। 

 পুর ঠান্ডা করে চপের আকার দিন। তেল ব্যবহার না করে একটি নন-স্টিক প্যানে সামান্য জলের ছিটা দিয়ে বা শুকনো কড়াইতে চপগুলো কম আঁচে সোনালী করে ভাজুন।

এই পদ্ধতিতে চপ ভাজলে অতিরিক্ত তেল খাওয়ার ঝুঁকি কমে এবং এটি একটি স্বাস্থ্যসম্মত জলখাবার হিসেবে কাজ করে।

এয়ার ফ্রায়ারেও তেল ছাড়া  চপ তৈরি করা যায় সহজে।