4 MARCH, 2026
BY- Aajtak Bangla
বাড়ছে গরম। খুব ঘাম হচ্ছে। আর এমন পরিস্থিতিতে বানিয়ে নিতে পারেন শসার জ্যুস। সেটি খেলেই শরীর থাকবে কুল।
আর আজ একটি টেস্টি শসার জুসের রেসিপি দেওয়া হল। এই নিয়ম মেনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সেরা টেস্টি একটা জ্যুস।
লাগবে বড় সাইজের একটা শসা, পুদিনা পাতা ৫ থেকে ৬টি, লেবুর রস ১ টেবিল চামচ, আদা আধ ইঞ্চি, নুন স্বাদমতো।
এছাড়া ঠান্ডা জল নিন ১ গ্লাস। সেই সঙ্গে রাখতে পারেন বরফ। এছাড়া মধু এবং চিনিও লাগবে।
এরপর শসা ভাল করে ধুয়ে নিন। এটি ছোট ছোট করে কেটে নিতে হবে। তাহলেই কাজ হবে।
তারপর আপনি ব্লেন্ডারে শসার টুকরো, আদা, পুদিনা পাতা, লেবুর রস, নুন এবং প্রয়োজন মতো জল দিয়ে ২-৩ মিনিট ব্লেন্ড করুন।
এবার ভাল করে এই মিশ্রণটা ছেঁকে নিতে হবে। তারপর ঠান্ডা জল আরও একটু দিয়ে দিন।
তারপর এতে কিছুটা বরফ কুচি দিয়ে দিন। সেই সঙ্গে পুদিনা পাতা ও লেবুর রস ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল সেরা একটা পানাীয়। এটি পান করলেই শরীর থাকবে কুল।