12 MARCH, 2026

BY- Aajtak Bangla

 এই উপায়ে রান্না  করুন ডাল ,কম খরচ হবে গ্যাস

ডাল বানাবেন অথচ গ্যাসের খরচ লাগবে না। এই ট্রিকটা শিখে নিন।

গ্যাসের খরচ

একটি সাধারণ মানুষের নিত্যদিনের সাদামাটা খাবারের তালিকায় ভাত, ডাল, ভাজা এবং মাছের ঝোল থাকেই। 

, ডাল

কেমন হয় যদি অতিরিক্ত গ্যাসের অপচয় না করে একই সঙ্গে একই সময়ে ভাত আর ডাল রান্না করে ফেলা যায়? 

গ্যাসের অপচ

জানুন কোন পদ্ধতিতে এই কাজ করা যাবে।

জানুন

যদি একই সময়ে দু'টি কাজ সম্পন্ন করতে চান তাহলে বাজার থেকে একটি মুখ বন্ধ করা স্টিলের কৌটো কিনে আনতে হবে। 

স্টিলের কৌটো

ডাল রান্না করার ক্ষেত্রে ডাল সেদ্ধ করতেই বেশি সময় লাগে। তাই যখন ভাত রান্না করবেন তখন ডাল ভাল করে ধুয়ে ওই কৌটোতে দিয়ে দেবেন। সঙ্গে একটু জল এবং নুন দিতে ভুলবেন না।

ডাল সেদ্ধ

এবার ভাল করে কৌটো আটকে ভাতের হাঁড়িতে ভাত রান্না করুন সেই পাত্রের মধ্যে দিয়ে দিলেই আপনার কাজ শেষ। 

ভাতের হাঁড়ি

এবার ভাত যেভাবে ফুটতে থাকবে ডালও সঙ্গে সঙ্গে সেদ্ধ হতে থাকবে। 

সেদ্ধ হতে থাকবে

সেদ্ধ হয়ে গেলেই আপনার ৯০ শতাংশ কাজ হয়ে গেল। এবার কড়াইতে তেল আর ফোড়ন দিলেই দু'মিনিটে ডাল রেডি।

ডাল রেডি