28 August, 2026
BY- Aajtak Bangla
পরোটা একটি সুস্বাদু খাবার। তাই অনেকেই পরোটা খেতে ভালোবাসেন। আর আপনিও যদি পরোটা খেতে ভালোবাসেন, তাহলে আজ একটা নতুন পদের নাম জেনে নিন। এটির নাম হল ডালের পরোটা।
কী কী লাগবে? ময়দা লাগবে দেড় কাপ। সেই সঙ্গে মুগ বা মসুর, আপনার যেই ডাল পছন্দ, সেই ডাল নিতে হবে ১ কাপ।
এছাড়া ২টি কাঁচা লঙ্কার কুচি, আদা পেস্ট ১ চা চামচ, জিরে নিন আধ চামচ, নুন স্বাদমতো, হলুদ গুঁড়ো ১ চামচ, তেল প্রয়োজন মতো নিন।
সবার প্রথমে একটি বড় পাত্রে আটা, সিদ্ধ ডাল, আদা পেস্ট, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন একসঙ্গে নিতে হবে।
সর্দি ও কাশি কমানোর কাজেও আদার বিকল্প নেই। এটি চায়ের সঙ্গে খেলে উপকার মিলবে বেশি।
এবার সব উপকরণ ভাল করে মেখে নিতে হবে। তার মাধ্যমে ডো তৈরি করুন।
ডো যেন নরম হয়, সেটা দেখুন। ডো মাখা হয়ে গেলে ১০ মিনিট রেখে দিন।
এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিন। তারপর গোল করে বেলে নিতে হবে।
এবার চাটু গরম করে নিন। সেখানে তেল দিয়ে পরোটা এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল ডালের পরোটা। এটি খেতে হবে সেরার সেরা।