17 DECEMBER 2025

BY- Aajtak Bangla

ধনেপাতার চাটনির এমন স্বাদ আগে খাননি; দিতে হবে এই মশলা

শীতে ধনে পাতার চাটনি তো খাবেনই। কিন্তু এই চাটনি সুস্বাদু কীকরে বানাবেন? শিখে নিন।

ধনেপাতার চাটনির সুগন্ধ আর স্বাদ দুইই লোভনীয়। 

তবে এর স্বাদ দ্বিগুণ হয়ে উঠতে পারে, যদি এই সিক্রেট রেসিপি জেনে যান। এতে দিতে হবে বিশেষ মশলা।

প্রথমেই একটু বেশি পরিমাণে ধনেপাতা নিয়ে ভালো করে ধুয়ে হালকা হাতে কেটে নিন।

এরপর এতে একে একে রসুন, আদা, কাঁচা লঙ্কা, লেবুর রস , বিট নুন নিয়ে এর মধ্যে দিন।

এবার এগুলি সব মিক্সারে দিয়ে পিষে নিন।

যদি একটু বেশি টক খেতে চান সামান্য তেঁতুলের ক্বাথ যোগ করতে পারেন। কষ ভাব কাটাতে অল্প চিনি মেশাতে পারেন।

ব্যস এবার রেডি ঘরোয়া ধনেপাতার চাটনি। গরম ধোঁয়া ওঠা ভাত বা ডালের সঙ্গে খেলেও জমবে খাসা! 

পকোড়ার সঙ্গেও লাগবে দারুণ।