BY- Aajtak Bangla
অনেকেই ডিম খেতে ভালোবাসেন। আর তাদের আজ সেরা একটি পদের খোঁজ দেব। এক্ষেত্রে বানিয়ে নিন ডিম ভাপা।
ডিম নিন ৪টি। সেই সঙ্গে ২ চামচ সর্ষে বাটা। এছাড়া পোস্ত বাটা ২ চামচ, পেঁয়াজ ১টি, ১টি টমেটো বাটা ও কাঁচা লঙ্কা ৪ থেকে ৫টি নিন।
এছাড়া হলুদ গুঁড়ো আধ চা চামচ, লঙ্কা গুঁড়ো সামান্য, সর্ষের তেল ২ থেকে ৩ টেবিল চামচ, নুন লাগবে।
এবার একটি পাত্রে সর্ষে বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল ও নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
তারপর এই মশলার মিশ্রণের মধ্যে ডিমগুলো সরাসরি ভেঙে দিন। সব উপকরণ একসঙ্গে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।
এবার একটি টিফিন বক্সের ভিতর সামান্য সর্ষের তেল মাখিয়ে নিন। ফেটানো ডিমের মিশ্রণটি কৌটোতে ঢেলে দিন। উপরে চেরা কাঁচা লঙ্কা ও সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে কৌটোর মুখটি শক্ত করে বন্ধ করে দিন।
একটি বড় কড়াইতে কিছুটা জল দিয়ে বসান। জল ফুটতে শুরু করলে তার মধ্যে ডিমের কৌটোটি বসিয়ে দিন। এবার কড়াইটি ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ভাপিয়ে নিন।
গ্যাস বন্ধ করে দিয়ে কৌটোটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে কৌটোটি বের করে নিন। ছুরি দিয়ে চৌকো আকারে কেটে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।