31 July, 2026

BY- Aajtak Bangla

বানান অভিনব দই ইলিশ, সহজ রেসিপি জানুন

বর্ষা মানেই ইলিশের মরসুম। আর এই সময় বানিয়ে নিন সর্ষে ইলিশ। এটা বানানোর সহজ রেসিপি জানুন। 

কী কী লাগবে? ইলিশ মাছ লাগবে ৪ থেকে ৫ টুকরো। এছাড়া টক দই নিন আধ কাপ। সেই সঙ্গে আধ চা চামচ কালো জিরে বা পাঁচ ফোড়ন, চেরা লঙ্কা ৪ থেকে ৫টি, হলুদ ও লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লাগবে।

এছাড়া সর্ষের তেল ৩ থেকে ৪ টেবিল চামচ নিন। সেই সঙ্গে নুন ও চিনি নিন স্বাদমতো। 

এছাড়া ইলিশ  মাছের টুকরোগুলোতে সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিতে হবে। এরপর মাছ হালকা ভেজেও নিতে পারেন।

অন্যদিকে একটি পাত্রে টক দই নিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সামান্য নুন মিশিয়ে নিতে হবে।

কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিন।

এবার গ্যাস একদম কমিয়ে ফেটানো দই কড়াইতে দিয়ে দিন। তারপর নাড়তে থাকুন। তেল ও দই মিশে গেলে মাছের টুকরোগুলো ঝোলে ছেড়ে দিতে হবে।

কড়াই ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট রান্না করুন। একপাশ হয়ে গেলে সাবধানে মাছগুলো উল্টে দিন। আরও ২-৩ মিনিট রেখে দিন। এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল ও চেরা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল দই ইলিশ।