BY- Aajtak Bangla

দুধ ফুলকপি এভাবে  বানালে চেটেপুটে  খাবে সকলে রইল রেসিপি

29 June, 2026

ফুলকপি আমাদের অনেকেরই প্রিয় সবজি। ফুলকপি দিয়ে নানা সুস্বাদু পদ রান্না করা হয়।

দুধ দিয়ে ফুলকপি কখনও খেয়েছেন? এভাবে দুধ-ফুলকপি বানালে দারুণ সুস্বাদু হবে। রেসিপি রইল...

উপকরণ: ফুলকপি, সর্ষের তেল, ঘি, আদা, কাঁচালঙ্কা, সাদা তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, তেজপাতা...

আর লাগবে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, চিনি, পোস্ত, দুধ, গরম মশলা, কসুরি মেথি।

ফুলকপি নুন-হলুদ দিয়ে ভাপিয়ে প্রথমে কড়াইয়ে সর্ষের তেলে ভেজে নিন।

এবার কড়াইয়ে সাদা তেল, ঘি দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোটা গরম মশলা মেশান। তাতে টমেটো-আদার মশলা মিশিয়ে নুন, চিনি দিয়ে কষাতে হবে।

এরপরে ভেজে রাখা ফুলকপি দিন। তাতে পোস্ট বাটা দিয়ে নাড়াচাড়া করে ঘন দুধ মেশান।

৩-৪ মিনিট আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিন। তারপরে আঁচ বন্ধ করে কসুরি মেথি ও সামান্য গরম মশলা চাপা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুধ-ফুলকপি।