BY- Aajtak Bangla
1 SEPTEMBER, 2026
আজ ডিমের একটা সেরা পদের নাম বলব। এটি হল ডিমের ডালনা। এই পদ খেতে দারুণ। আর এটা বানানোও সহজ। জানুন এর রেসিপি।
কী কী লাগবে? এক্ষেত্রে সেদ্ধ ডিম, আলু, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, টমেটো কুচি, হলুদ, মরিচ ও জিরে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, নুন ও তেল নিন।
সেই সঙ্গে টক দই লাগবে ২ টেবিল চামচ। এছাড়া গরম মশলা লাগবে হাফ চা চামচ। আবার হলুদ ও লঙ্কার গুঁড়ো নিয়ে নিন পরিমাণ মতো।
এবার সবার প্রথমে সেদ্ধ ডিম ও আলুর টুকরোগুলো সামান্য হলুদ ও নুন মাখিয়ে নিন। তারপর সেগুলি তেলে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে।
তারপর ওই তেলেই তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে সোনালী করে ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে নাড়তে থাকুন।
হলুদ, মরিচ, জিরে গুঁড়ো ও নুন সামান্য জল দিয়ে গুলে নিন। তারপর এই মিশ্রণ কড়াইতে দিন। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত ভাল করে কষিয়ে যান।
কষানো মশলায় ভাজা আলু ও ডিম দিয়ে ১ মিনিট নেড়ে নিন। তাতে পরিমাণমতো জল দিন। ঝোল ফুটে উঠলে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
ঝোল ঘন হয়ে গেলে নামিয়ে নিন। তাতে উপর দিয়ে ছড়িয়ে দিন গরম মশলা। তৈরি হয়ে গেল ডিমের ডালনা।