27 August, 2026
BY- Aajtak Bangla
অনেকেই কচুরি খেতে ভালোবাসেন। আর সেক্ষেত্রে একই ধরনের কচুরি নয়। বরং বানিয়ে নিন ডিমের কচুরি। এটি বানানো খুবই সহজ। জেনে নিন পদ্ধতি।
কী কী লাগবে? ময়দা নিনি ১ কাপ। সেই সঙ্গে ডিম নিতে হবে ২টি। এছাড়া পেঁয়াজ কুচি নিন অর্ধেক কাপ।
সেই সঙ্গে ২ থেকে ৩টে কাঁচালঙ্কা কুচি করে নিন। এছাড়া জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও চাট মশলা নিন পরিমাণ মতো। সেই সঙ্গে নুন ও চিনি লাগবে স্বাদমতো। তেলও নিন।
এবার প্রথমে একটি পাত্রে ময়দা, সামান্য নুন ও ১ চামচ তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে নরম একটি ডো তৈরি করে নিন। তারপর ১৫-২০ মিনিট ঢাকা দিয়ে রাখুন
এরপর কড়াইতে সামান্য তেল গরম করুন। সেখানে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
তারপর একে একে সব গুঁড়ো মশলা ও নুন দিয়ে কষিয়ে নিন। একটি ডিম ভেঙে কড়াইতে দিয়ে ভাল করে নেড়ে ঝুরঝুরে করে বানিয়ে নিন। নামানোর আগে এতে ধনেপাতা কুচি মিশিয়ে নিতে হবে।
তারপর ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লেচির মাঝখানে গর্ত করে ডিমের পুর ভরে নিন। তারপর মুখটা ভাল করে সিল করে দিতে হবে।
পুর ভরা লেচিগুলো হালকা হাতে বেলে নিতে হবে। তারপর কড়াইতে পর্যাপ্ত তেল মাঝারি আঁচে গরম করুন।
তারপর লেচিগুল তেল ছেড়ে দিন। সোনালী করে ভেজে তুলে নিন। তৈরি হয়ে গেল ডিমের কচুরি।