11 MARCH, 2026
BY- Aajtak Bangla
গরম বাড়ছে। সকালের দিকে বেরলে ঠান্ডাভাব উধাও। আর এমন পরিস্থিতিতে খেতেই পারেন লস্যি।
তবে যে কোনও লস্যি খাওয়ার তুলনায় ফ্রুট লস্যিতে চুমুক দেওয়া বেশি ভাল। এতে শরীর থাকবে কুল। পাশাপাশি শরীরও ভাল থাকবে।
তাই আর সময় নষ্ট না করে কীভাবে বাড়িতেই ফ্রুট লস্যি বানাবেন, সেটা জেনে নিন। তারপরই বানিয়ে নিন এই লস্যি।
এক্ষেত্রে ১ কাপ ঘন দই নিতে হবে। সেই সঙ্গে নিয়ে নিন আধ কাপ কাপা ফল। এক্ষেত্রে আম, কলা এবং আনারস নিতে পারেন।
এই সব ফল ছোট ছোট করে কেটে নিন। এছাড়া নিতে হবে চিনি বা মধু। সেই সঙ্গে দুধ এবং বরফ কুচি নিতে পারেন।
এছাড়া ব্লেন্ডারে দই, কাটা ফল, চিনি এবং বরফ কুচি নিতে নিন। এরপর ভাল করে ব্লেন্ড করুন।
খুব ঘন হয়ে গেলে সামান্য দুধ বা জল নিতে পারেন। তাতে পাতলা হয়ে যাবে।
এতে পেস্তা বাদাম, কাঠাবাদাম বা পুদিনা মিশিয়ে দিতে পারেন। তাতেই খেলা ঘুরে যাবে।