16 MAY 2026

BY- Aajtak Bangla

অভিনব রসুন পরোটার রেসিপি, খেলে টেস্ট ভুলতে পারবেন না 

পরোটা খেতে ভালোবাসেন? আজ একটা সেরা পদ জানান হল। 

আজই বানিয়ে নিতে পারেন রসুন পরোটা। এই পরোটা বানানোর রেসিপি রইল। 

ডো তৈরির জন্য ময়দা ২ কাপ, নুন স্বাদমতো, তেল ১ চা চামচ ও জল লাগবে।

পুর তৈরির জন্য ৩-৪ টেবিল চামচ রসুন কুচি, কাঁচা লঙ্কা ১ থেকে ২টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আধ চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য জিরে গুঁড়ো ও মাখন ১ টেবিল চামচ লাগবে। 

একটি পাত্রে আটা, নুন এবং ১ চামচ তেল ভালো করে মিশিয়ে নিতে পহবে। এবার সামান্য জল দিয়ে নরম ও মসৃণ ডো তৈরি করে নিন। ডো ভেজা কাপড় দিয়ে ১০-১৫ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে।

এরপর প্যানে সামান্য মাখন বা ঘি গরম করে মিহি করে কুচানো রসুন হালকা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। এরপর কাঁচা লঙ্কা, ধনেপাতা, চিলি ফ্লেক্স ও সামান্য নুন মিশিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। এরপর পুর ঠান্ডা করুন।

ডো থেকে মাঝারি আকারের লেচি কেটে নিতে হবে। তারপর লেচিটি সামান্য বেলে মাঝখানে রসুনের পুর দিয়ে দিন। চারপাশ থেকে মুখ বন্ধ করে গোল বলের মতো আকার দিন।

এবার হালকা হাতে পরোটার আকারে বেলে নিতে হবে। গরম চাটুতে পরোটা দিয়ে প্রথমে শুকনো করে সেঁকে নিন। এরপর পছন্দমতো তেল বা ঘি মাখিয়ে দুই পিঠ সোনালী ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। তৈরি হয়ে গেল রসুনের পরোটা।