BY- Aajtak Bangla
ঘুগনি খেতে খুব ভালোবাসেন? বাড়িতে বানাতে পারেন না? তাহলে সেরা টিপস রইল।
এবার সহজে বাড়িতেই বানিয়ে নিন ঘুগনি। এটা বানাতে গেলে কী কী লাগবে জেনে নিন।
১ কাপ হলুদ মটর, আলু ২টি, পেঁয়াজ ১টি বড় সাইজের, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো ১টি, কাঁচালঙ্কা ৩-৪টি।
এছাড়া তেঁতুলের জল স্বাদমতো, ভাজা মশলা ১ চা চামচ, হলুদ ও লঙ্কা গুঁড়ো ১ চা চামচ ও তেল ২ টেবিল চামচ।
এবার ভেজানো মটর, কাটা আলু সামান্য নুন ও হলুদ দিয়ে প্রেশার কুকারে ৪-৫টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন।
কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালী করে ভাজুন। এরপর এতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে।
মশলা কষানো হলে সেদ্ধ করা মটর ও আলু কড়াইতে দিয়ে দিন। গরম জল দিন এবং মাঝারি আঁচে ১০-১৫ মিনিট ফোটান।
ঝাল ও গ্রেভি ঘন হয়ে এলে উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন।