BY- Aajtak Bangla

আম দিয়ে ইলিশ মাছ উঠবে একথালা গরম ভাত

20 May, 2026

ইলিশ মাছ আমাদের সকলেরই প্রায় প্রিয়। বর্ষার মরশুমে পাতে ইলিশ পড়লে খাওয়া জমে যায়।

ইলিশ মাছ দিয়ে নানা পদ রান্না করা হয়। প্রতিটি পদই হয় সুস্বাদু।

সাধারণত আমরা ইলিশ মাছ মানেই সর্ষে দিয়ে রান্না করি। তবে আম দিয়ে ইলিশ মেখে রান্না করলেও দারুণ খেতে হবে। 

আম আর ইলিশের রসায়ন জমে যাবে। আম ইলিশ বানানোর সহজ রেসিপি রইল...

উপকরণ: ইলিশ মাছ, কাঁচা আম বাটা, কাসুন্দি, টক দই, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নারকেল কোরা, হলুদ গুঁড়ো, নুন, চিনি। . .

প্রথমে মাছ ধুয়ে তাতে নুন, হলুদ, দই, কাসুন্দি, কাঁচা আম বাটা, তেল ভাল করে মেখে নিতে হবে।   . .

এবার নারকেল কোরা, কাঁচালঙ্কা খুব ভাল করে মিশিয়ে বেটে নিন। কড়াইয়ে তেল গরম করে মাছগুলি ঢাকা দিয়ে দিন।

তারপরে নারকেল-লঙ্কা বাটা মেশান। স্বাদ মতো নুন, চিনি দিন।

এভাবে রান্না করতে হবে। তারপরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আম ইলিশ।