BY- Aajtak Bangla
মাত্র ২টি উপকরণে কাঁচালঙ্কার আচারের রেসিপি
07 March, 2025
কাঁচালঙ্কার আচার বানানো বেশ সহজ। বাড়িতে ১০ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন। রইল রেসিপি।
উপকরণ: ১ কাপ ভিনিগার, ১ কাপ জল, ২টি লবঙ্গ, ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ নুন, ২০-৩০টি মোটা কাঁচালঙ্কা।
কাঁচালঙ্কা ভাল করে ধুয়ে নিন। তারপর তা ছবির মতো করে কেটে ফেলুন।
এরপর একটি পাত্রে ১ কাপ ভিনিগার ও ১ কাপ জল গরম করতে দিন।
মিশ্রণটি ফুটতে শুরু করলে তাতে ২টি লবঙ্গ, ২ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ নুন দিন।
চিনি সম্পূর্ণ মিশে গেলেই মিশ্রণ তৈরি। এবার স্টোভ নিভিয়ে দিন।
কেটে রাখা গরম মিশ্রণে ঢেলে দিন। ১০ মিনিট অপেক্ষা করুন।
গরমে কাঁচালঙ্কা অর্ধেক রান্না হয়ে যাবে। এবার একটি পরিষ্কার কাঁচের শিশিতে মিশ্রণ-সহ লঙ্কা ঢেলে দিন।
কাঁচালঙ্কার আচার তৈরি। ফ্রিজে ২ মাস পর্যন্ত এটি ভাল থাকবে। চাইলে বড় আচারি লঙ্কা দিয়েও বানাতে পারেন।
নুডলস, মুড়ি, রুটি এমনকি ডালের সঙ্গেও এই কাঁচালঙ্কার আচার দুর্দান্ত লাগে।
Related Stories
এক সপ্তাহ পরও নরম থাকবে রুটি, এভাবে বানালে কামাল হবে
বাড়ির জন্য কোন এসি সবচেয়ে ভাল? স্প্লিট না উইন্ডো, কোনটার খরচ কম?
ইস্ত্রি ছাড়াই কুঁচকানো জামাকাপড় টানটান হবে! নিনজা টেকনিক
হু হু করে কমবে ওজন, মেনে চলুন এই বিশেষ ডায়েট