BY- Aajtak Bangla
12 January, 2026
মুচমুচে, খাস্তা পরোটা। জলখাবার হিসাবে সত্যিই দারুণ।
এমন খাস্তা, হালকা পরোটা কীভাবে বানাবেন? জেনে নিন এক নজরে।
আটার পরোটাই তুলনামূলকভাবে বেশি খাস্তা হয়। স্বাস্থ্যকরও বটে।
আটার মধ্যে তেল দিন। অল্প নুন ও বেকিং পাউডার দিন।
এরপর তাতে টক দই ফেটিয়ে দিন। মাখুন। এরপর অল্প জল দিন।
অন্তত ১০ মিনিট সময় নিয়ে আটা মাখুন। এরপর ২ ঘণ্টা অপেক্ষা করুন।
এবার পরোটা বেলুন। একঘেয়ে গোল পরোটা বেলবেন না। চৌকো বা ত্রিকোণ আকৃতির পরোটা বেলুন।
প্রথমে পরোটা সেঁকে নিন। এরপর অল্প অল্প করে তেল ব্রাশ করে চাটুতে সেঁকে নিন। মাখনও দিতে পারেন।
পরোটা গরম গরম পরিবেশন করুন। চাইলে পরোটা কসৌরি মেথি দিয়েও মাখতে পারেন।