BY- Aajtak Bangla
15 September, 2026
পরোটা তো নিয়মিত খান। এবার বানিয়ে নিন লেয়ারড গার্লিক ও মিন্ট পরোটা। জেনে নিন এর রেসিপি।
কী কী লাগবে? ময়দা নিন ২ কাপ, সেই সঙ্গে রসুন কুচি লাগবে ২ টেবিল চামচ। পুদিনা পাতা নিন ৩ টেবিল চামচ।
এছাড়া তেল নিন ৪ থেকে ৫ টেবিল চামচ। সেই সঙ্গে নুন লাগবে স্বাদমতো। এছাড়া জলও নিন।
ময়দা বা আটার সঙ্গে সামান্য নুন, ১ চামচ তেল এবং পরিমাণমতো জল মিশিয়ে নিন। এবার ভাল করে মেখে নরম ডো তৈরি করুন। তারপর ঢাকা দিয়ে রাখুন ১৫ মিনিট।
এরপর ছোট বাটিতে রসুন কুচি, পুদিনা পাতা কুচি এবং ২ চামচ তেল একসঙ্গে মিশিয়ে নিন।
এবার মাখা ময়দা থেকে লেচি কেটে নিন। তারপর সাধারণ রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে। তারপর রুটির ওপর রসুন-পুদিনার মিশ্রণটি ভাল করে লাগিয়ে দিন।
রুটিটিকে পাখার মতো করে একটার ওপর একটা কুঁচি দিয়ে ভাঁজ করুন। যেভাবে লাচ্ছা স্টাইলে পরোটা বানান হয়। তারপর সেটিকে গোল করে গুটিয়ে এনে লেচির মতো বানিয়ে নিন।
এই লেচিটিকে আলতো হাতে পরোটার আকারে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দেবেন না। তাহলে লেয়ার নষ্ট হয়ে যাবে।
তারপর চাটু গরম করুন। তাতে পরোটা দিয়ে প্রথমে এপিঠ-ওপিঠ শুকনো শেঁকে নিন। তারপর তেল দিয়ে মাঝারি আঁচে উল্টেপাল্টে সোনালী করে ভেজে তুলে নিন। তৈরি সেরা পদ।