BY- Aajtak Bangla
চিংড়ি খেতে ভালোবাসেন? তাহলে বানিয়ে নিন লেবু চিকেন। এর রেসিপি জানুন।
কী লাগবে? ২৫০ গ্রাম চিংড়ি নিন। তার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ফেলতে হবে।
এছাড়া রসুন লাগবে ৪ কোয়া, মাখন ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ ও আধ চামচ লেবুর জেস্ট লাগবে।
সেই সঙ্গে ৪ টেবিল চামচ সাদা তেল। ধনেপাতা ও পুদিনাপাতা কুচি লাগবে সামান্য পরিমাণে।
তেল ১ টেবিল চামচ। ধনেপাতা কুচি নিন ১ টেবিল চামচ এবং নুন-গোলমরিচ গুঁড়ো লাগবে স্বাদমতো।
এবার সবার প্রথমে পরিষ্কার করা চিংড়ি মাছগুলোতে সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিন। এটা ৫ মিনিট রেখে দিন।
এরপর একটি প্যানে তেল এবং মাখন একসঙ্গে মাঝারি আঁচে গরম করে নিতে হবে।
এবার মাখন গলে গেলে রসুন কুচি দিয়ে ৩০ সেকেন্ড ভাজুন। তারপর চিংড়ি মাছগুলো প্যানে দিয়ে দিতে হবে। এভাবে ৩-৪ মিনিট নাড়তে থাকুন।
মাছের রং পরিবর্তন হয়ে গেলে ও সেদ্ধ হয়ে এলে লেবুর রস ও লেবুর জেস্ট ছড়িয়ে দিন। এবার ধনেপাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে দিতে পারেন।