10 MARCH, 2026
BY- Aajtak Bangla
গরমে খেতেই পারেন পাকা আমের আইসক্রিম। তাতেই শরীর থাকবে ঠান্ডা।
আর এই আইসক্রিম দোকান থেকে কিনে খেতে হবে না। বাড়িতেই বানিয়ে নিতে পারেন। জানুন রেসিপি।
১টা বড় সাইজের পাকা আম নিন। ঠান্ডা হুইপিং ক্রিম ১ কাপ।
এছাড়া কনডেন্সড মিল্ক লাগবে আধ কাপ। সেই সঙ্গে ২ টেবিল চামচ চিনি নিন।
এবার সবার প্রথমে আমের খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড তৈরি করে নিন। তাতে মিলবে ঘন আম।
এরপর ঠান্ডা হুইপিং ক্রিমকে ইলকট্রিক বিটার বা হ্যান্ড হুইস্ক দিয়ে ৫ থেকে ৭ মিনিট বিট করুন।
এবার হুইপড ক্রিমের সঙ্গে আম মিশিয়ে নিন। এরপর কনডেন্সড মিল্কও হালকা করে মিশিয়ে নিতে হবে।
তারপর এয়ারটাইট কন্টেনারে মিশ্রণটা ঢেলে দিন। ৮ থেকে ১০ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। ব্যাস, তৈরি আপনার আইসক্রিম।
এবার ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দিন। বাচ্চা থেকে বুড়ো সকলের মন ছুঁয়ে যাবে।