1 March, 2026
BY- Aajtak Bangla
সামনেই দোল। সেই দিন রঙের উৎসবে মাতোয়ারা হবেন অনেকে। তবে যা গরম পড়েছে, তাতে সেদিন লস্যি খেলে মন্দ হয় না।
যদিও দোলে আর সেই একঘেয়ে লস্যি খেয়ে লাভ নেই। বরং খেয়ে নিন আম লস্যি।
ভাবছেন সেটা কীভাবে বানাবেন? সেই রেসিপি রইল নিবন্ধটিতে।
পাকা আম নিন ১.৫ কাপ। দই ৩ থেকে ৪ কাপ। ঠান্ডা দুধ ৩ থেকে ৪ কাপ। চিনি প্রয়োজন মতো।
এছাড়া এলাচ গুঁড়ো নিন ১ চিমটি। সেই সঙ্গে বরফ কুচি লাগবে প্রয়োজন মতো।
এবার সবার প্রথমে ব্লেন্ডারে আমের টুকরো দই চিনি এবং এলাচ গুঁড়ো একসঙ্গে দিয়ে ঘুরিয়ে নিন।
যতক্ষণ না ভাল করে ব্লেন্ড হয়, ততক্ষণ ব্লেন্ডার চালিয়ে যান। তাতেই বিষয়টা ক্রিমি হবে।
লস্যি যদি বেশি ঘন হয়ে যায়, তাহলে ঠান্ডা দুধ এবং জল মিশিয়ে দিতে হবে। তাহলেই হবে কাজ।
তৈরি হয়ে গেল লস্যি। এবার গ্লাসে ঢেলে উপরে বাদাম এবং জাফরান দিয়ে পরিবেশন করুন।