25 March, 2026

BY- Aajtak Bangla

বাড়িতেই বানান আটার মেথির পরোটা, রইল সহজ রেসিপি

পরোটা খেতে তো অনেকেই ভালোবাসেন। তবে একই ধরনের পরোটা খেতে অনেকেরই পছন্দ হয় না। 

তাই একটু স্বাদ বদলাতে বাড়িতেই বানান মেথির পরোটা। এটি খেতে যেমন অভিনব, তেমনই স্বাস্থ্যগুণে সেরার সেরা। 

সুতরাং আর সময় নষ্ট না করে মেথির পরোটা বানানোর রেসিপি সম্পর্কে বিশদে জেনে নিন। 

ছোট ছোট করে কাটা মেথি শাক, আটা, দই, আদা-রসুন, হলুদ, মরিচের গুঁড়ো, তেল এবং সামান্য নুন লাগবে। 

এই সব জিনিস আটার মধ্যে দিন। তারপর জল দিয়ে মাখুন। 

এবার আটা গোল করে বেলে নিতে পারেন। তাহলেই প্রথম কাজ শেষ।

এরপর কড়াইতে অল্প তেল নিন। তাতে পরোটাটা ভেজে নিন। 

দুই পিঠই ভাল করে ভেজে নিতে হবে। লালচে করে ভাজতে পারেন। আবার হালকা করে ভাজতে পারেন।