06 March, 2025
BY- Aajtak Bangla
গরম বাড়ছে। আর এই সময় শরীর সুস্থ রাখতে খেতেই পারেন টেস্টি পুদিনার জ্যুস।
এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে বানিয়ে নেবেন এই জ্যুস? আর সেই রেসিপি দেওয়া হল নিবন্ধটিতে।
এক্ষেত্রে ১ কাপ পুদিনা পাতা নিন। এছাড়া লেবুর রস ২ টেবিল চামচ, চিনি পরিমাণ মতো, নুন স্বাদ মতো নিতে হবে।
এছাড়া জল নিতে হবে। আর যাঁরা ঠান্ডা চান, তাঁরা বরফ কুচি নিতে পারেন। এগুলি খেলেই শরীর ভাল থাকবে।
এবার প্রথমে ব্লেন্ডারের জারে পুদিনা পাতা, চিনি, লেবুর রস নিন। তাতে মিশিয়ে নিন কিছু নুন। চাইলে আদাও দিতে পারেন সামান্য। এবার ভাল করে ব্লেন্ড করে নিন।
তৈরি হয়ে গেল আপনার জ্যুস। এবার ছেঁকে নেওয়ার পালা।
ছাঁকা হয়ে গেলে তাতে সামান্য বরফ কুচি দিতে পারেন। সেই সঙ্গে প্রয়োজন হলে দিতে পারেন আরও একটু লেবুর রস।
এছাড়া চাইলে উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন চাট মশলা। তাহলেই সেরা একটা ড্রিংক তৈরি হয়ে যাবে।