BY- Aajtak Bangla
21 July, 2026
প্রথমে ময়দা, এক চিমটি নুন ও জল দিয়ে নরম ডো তৈরি করে ৩০ মিনিট ঢেকে রাখুন।
চিকেন বা সবজির কিমার সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ ও সামান্য সয়া সস মিশিয়ে পুর তৈরি করুন।
ডো থেকে ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন।
প্রতিটি রুটির মাঝে পর্যাপ্ত পরিমাণ পুর দিয়ে সুন্দরভাবে মুখ বন্ধ করুন।
স্টিমারের ট্রেতে সামান্য তেল ব্রাশ করে মোমোগুলি সাজিয়ে রাখুন।
মাঝারি আঁচে ১০-১২ মিনিট স্টিম করুন, তবেই মোমো হবে নরম ও জুসি।
টমেটো, শুকনো লঙ্কা, রসুন ও তিল দিয়ে ঝাল মোমো চাটনি বানিয়ে নিন।
স্টিম হয়ে গেলে গরম গরম মোমোর সঙ্গে চাটনি বা মেয়োনিজ পরিবেশন করুন।
কয়েকটি সহজ কৌশল মেনে চললেই বাড়ির মোমোর স্বাদ হবে একেবারে রেস্তোরাঁর মতো।