21 August, 2026

BY- Aajtak Bangla

বর্ষায় এভাবে বানান মাটন কিমা খিচুড়ি, খেলে হাত চাটবেন 

বর্ষায় খিচুড়ি খাবেন? তাহলে বানিয়ে নিন কিমা খিচুড়ি। এটি খেতে দারুণ। আর বানানোও সহজ। এটি তৈরি করার রেসিপি জানুন।

কী কী লাগবে? কাপ গোবিন্দভোগ চাল নিন। সেই সঙ্গে ১ কাপ মুগ ডাল, ২৫০ গ্রাম মাটন কিমা নিতে হবে।

এছাড়া ২টি পেঁয়াজের কুচি, আদা ও রসুন বাটা ১ চামচ করে নিতে হবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,  ধনে গুঁড়ো ও গরম মশলা নিন প্রয়োজন মতো।

আবার ফোড়ন হিসেবে তেজপাতা, দারুচিনি, এলাচ, তেল, নুন ও চিনি পরিমাণ মতো।

এবার প্রথমে প্যানে তেল গরম করে নিন। তাতে তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিতে হবে।

এবার পেঁয়াজ কুচি বাদামী করে ভেজে নিন। তাতে আদা ও রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে ফেলুন।

মশলা থেকে তেল ছাড়লে কিমা দিয়ে দিন। গুঁড়ো মশলাগুলো ও নুন দিয়ে কিমা ভালো করে কষিয়ে নিন।

কিমা সেদ্ধ হয়ে এলে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল ও ভাজা মুগ ডাল দিয়ে দিতে হবে।

চাল ও ডালের কিমার সঙ্গে কয়েক মিনিট ভেজে পরিমাণমতো গরম জল, কাঁচা মরিচ ও সামান্য চিনি দিন।

মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। জল শুকিয়ে চাল ও ডাল সেদ্ধ হয়ে ঝরঝরে বা নরম হলে নামিয়ে নিন।