BY- Aajtak Bangla
শুধু চিকেন দিয়েই রেজালা বানান যায় না। মাটন দিয়েও বানিয়ে ফেলা যায় এই সেরার সেরা পদ।
তাই দ্রুত মাটন রেজালা বানানোর টিপস জেনে নিন। তারপর বাড়িতেই তৈরি করুন।
কী কী লাগবে? ৫০০ গ্রাম মাটন নিন। পাশাপাশি টক দই লাগবে ১ কাপ, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাজু-পোস্ত বাটা ও গোটা গরম মশলা লাগবে।
এছাড়া গোলমরিচ গুঁড়ো, সাদা তেল, অল্প ঘি, সামান্য চিনি-নুন, কেওড়া জল এবং কাঁচালঙ্কা নিন।
সবার প্রথমে মাংসে টক দই, আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণমতো নুন ও সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ১-২ ঘণ্টা মাখিয়ে রাখুন।
তারপর কড়াইতে তেল গরম করে নিন। এবার গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিতে হবে।
এরপর ম্যারিনেট করা মাটন মাঝারি আঁচে ভালো করে কষাতে থাকুন। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে কাজু ও পোস্ত বাটা দিয়ে দিতে হবে।
তারপর প্রয়োজনমতো গরম জল এবং কাঁচালঙ্কা দিয়ে মাংস সেদ্ধ করুন। এই সময় আঁচ থাকবে মাঝারি।
মাংস নরম হয়ে এলে সামান্য চিনি, কেওড়া জল এবং ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।