BY- Aajtak Bangla

যে খায় না সেও খাবে, পেঁয়াজ-রসুন ছাড়াই পেঁপের তরকারি

28 September 2026

পাকা পেঁপের মতোই কাঁচা পেঁপেও শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

কিন্তু অনেকেই এই পেঁপে খেতে চান না।

অথচ এই পেঁপে মাংসে পড়লে তা কিন্তু সকলেই খেতে চান।

কিন্তু নিরামষ দিনে পেঁপে দিয়ে কোনও পদ তৈরি করলে তা কিছুতেই মুখে তুলতে চান না অনেকে।

তবে ওড়িশার একটি পদ রয়েছে পেঁপে দিয়ে, যা তৈরি করলে আট থেকে আশি সকলেই চেয়ে খাবেন।

শিখে নিন পেঁপে দিয়ে সেই সহজ ওড়িয়া পদ।

উপকরণ পেঁপে, গাওয়া ঘি, জিকে, কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, মৌরি গুঁড়ো, নুন, মিষ্টি, নারকেল কোরা।

পদ্ধতি পেঁপে একটু বড় করে কেটে ভাপিয়ে নিতে হবে অথবা কাজ সহজ করার জন্য কুকারে সিটি একটা।

কড়াইতে গাওয়া ঘি এক দু-চামচ গরম করে তাতে জিরে, কাঁচালঙ্কা, তেজপাতা ফোড়ন দিন।

এরপর পেঁপেগুলো ছেড়ে দিয়ে এতে নুন, মিষ্টি আর একটু দারচিনি আর মৌরি গুঁড়ো দিন।

এইবার ঢাকা দিয়ে আঁচ কম করে মিনিট ৬-৭ মিনিট রান্না করে নিন। পেঁপে সেদ্ধ হতে সময় নেনে না।

তারপর ওপর থেকে নারকেল কোরা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি।