BY- Aajtak Bangla

খুব সহজেই বানান টেস্টি বাদাম পনির, রইল রেসিপি 

1 SEPTEMBER, 2026

পনির অনেকেই খেতে ভালোবাসেন। আর তাঁদেরকে আজ একটা সেরা পদ জানাব। এটির নাম হল বাদাম পনির। এর রেসিপি জেনে নিন।

পনির নিন ২৫০ গ্রাম। সেই সঙ্গে কাঠবাদাম লাগবে ১০ থেকে ১২টি। ২টো মাঝারি আকারের কুচনো পেঁয়াজ নিতে হবে। এছাড়া মাঝারি আকারের একটি টমেটোর পেস্ট করে নিন। 

সেই সঙ্গে টক দই লাগবে ২ টেবিল চামচ। এছাড়া গরম মশলা লাগবে হাফ চা চামচ। আবার হলুদ ও লঙ্কার গুঁড়ো নিয়ে নিন পরিমাণ মতো। 

ফোড়নের জন্য তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ও জিরে নিন। এছাড়া নুন ও চিনি নিতে হবে স্বাদমতো। তেলও নিন।

সবার প্রথমে পনিরের টুকরোগুলো হালকা নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিন। তারপর কড়াইতে তেল গরম করুন। সেটায় পনির দিয়ে হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।

তারপর তেলে জিরে ও গোটা গরম মশলার ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে ভাজতে থাকুন। 

এবার কড়াইতে আদা-রসুন বাটা দিন। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে।

এরপর টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিন। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত নাড়তে থাকুন।

এবার ফেটানো টক দই এবং বাদাম বাটা দিয়ে মশলা আরও ভাল করে কষিয়ে নিতে হবে। দেখবেন গ্রেভি একবারে মাখা মাখা হবে।

মশলা কষানো হয়ে গেলে একটু জল দিন। ঝোল ফুটলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিন।

তারপর ঢাকা দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিন। তৈরি হয়ে গেল বাদাম পনির।