BY- Aajtak Bangla
আপনি কি পরোটা খেতে ভালোবাসেন? তাহলে আজ একটা সেরা রেসিপি দেব।
এই রেসিপি মেনে তেল ছাড়াই পরোটা বানিয়ে ফেলতে পারবেন। তাই ঝটপট রেপিসিটা জেনে নিন।
২ কাপ ময়দা ও নুন অল্প পরিমাণে লাগবে। এই সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিন পরোটা।
এবার একটি পাত্রে আটা, সামান্য নুন এবং হালকা গরম জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিন। নরম ডো তৈরি করুন। সেটা ১০-১৫ মিনিট ঢেকে রাখুন।
ডো থেকে সমান কয়েকটি লেচি বা ছোট বল তৈরি করুন।
এরপর শুকনো আটার গুঁড়ো ছিটিয়ে লেচিগুলোকে গোল করে বেলে নিতে হবে।
তাওয়া বা চাটু খুব ভাল করে গরম করুন। বেলা পরোটাটি তাওয়ায় দিয়ে মাঝারি আঁচে ১০-১৫ সেকেন্ড রাখুন।
এক পিঠ সামান্য ফুলে উঠলে অন্য পিঠ উল্টে দিন। এবার একটি ব্রাশের সাহায্যে বা হাত দিয়ে সামান্য জল পরোটার ওপর ছিটিয়ে দিন।
এভাবে দু'পিঠ জল দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত উল্টেপাল্টে শেঁকে নিন।