1 August, 2026

BY- Aajtak Bangla

অভিনব পনিরের পরোটা সহজেই বানান, রেসিপি জানুন 

পরোটা খেতে ভালোবাসেন? তাহলে আজ জেনে নিন পনির পরোটা বানানোর রেসিপি। এটি বানানো খুবই সহজ।

কী প্রয়োজন? আটার ডো তৈরি করতে গমের আটা নিন ২ কাপ। সেই সঙ্গে নুন নিন স্বাদমতো। এছাড়া সামান্য তেল ও লাগবে। 

আবার পনিরের পুরের জন্য ২০০ গ্রাম, কুচনো কাঁচা লঙ্কা ২টি, আদা কুচি ১ চা চামচ, আমচুর পাউডার ১ চা চামচ, আধ চা চামচ গরম মশলা, কুচানো ধনেপাত ও নুন লাগবে।

এবার একটি পাত্রে আটা, নুন, তেল ও জল দিন। তারপর ভাল করে মেখে নরম ডো তৈরি করুন। 

একটি বাটিতে গ্রেট করা পনিরের সঙ্গে সব মশলা, লঙ্কা কুচি, আদা ও ধনেপাতা ভালো করে মিশিয়ে পুর তৈরি করুন।

তারপর আটার লেচি কেটে মাঝখানে গর্ত করে পনিরের পুর ভরে মুখ বন্ধ করুন। হালকা হাতে চেপে গোল করে পরোটার মতো বেলে নিন।

চাটু গরম করে পরোটা হালকা সেঁকে নিন। 

এরপর তেল ব্রাশ করে উভয় পিঠ সোনালী ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন।