13 June 2026

BY- Aajtak Bangla

টেস্টি পনির রেজালা বানান বাড়িতে, রইল সহজ রেসিপি

অনেকেই পনির খেতে ভালোবাসেন। আর আপনি সেই ধরনের মানুষ হলে জেনে নিন পনিরের রেজালার রেসিপি। এটি খেতে দারুণ।

কী কী লাগবে? ২৫০ গ্রাম পনির নিন। সঙ্গে লাগবে আধ কাপ ফেটানো টক দই। এছাড়া ২ টেবিল চামচ কাজুবাদাম ও পোস্ত দানা লাগবে। পাশাপাশি ১টা মাঝারি আকারের পেঁয়াজের বাটা।

এছাড়া ফোড়োনের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি ও  জিরা নিন। সেই সঙ্গে লাগবে আদা রসুন বাটা। পাশাপাশি  আদা-রসুন বাটা ১ চা চামচ, নুন-চিনি স্বাদমতো, কাঁচালঙ্কা লাগবে। এছাড়া রাখুন সামান্য কেওড়া জল ও গোলাপ জল। 

অল্প তেলে পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নিন। তারপর হালকা গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন পনিরগুলি।

এবার কড়াইতে তেল ও ঘি গরম করে নিন। তাতে ফোড়ন দিন। এবার পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে সামান্য কষতে থাকুন। 

ফেটানো টক দই এবং কাজুবাদাম-পোস্ত বাটা দিয়ে দিন। নুন, চিনি ও লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা খুব ভাল করে কষাতে থাকুন। 

মশলা থেকে তেল ছাড়লে পনিরের টুকরোগুলো দিয়ে দিয়ে দিতে হবে। তারপর প্রয়োজনমতো জল ও কাঁচালঙ্কা দিন। এবার ঢাকা দিয়ে ৫-৭ মিনিট মাঝারি আঁচে ফোটান। 

গ্রেভি ঘন হয়ে গেলে কেওড়াজল ও গোলাপজল ছড়িয়ে দিন। তারপর গ্যাস বন্ধ করে দেওয়ার পালা। তৈরি হয়ে গেল পনির রেজালা।