16 March, 2026

BY- Aajtak Bangla

বিয়েবাড়ির মতো আলুভাজা হবে বাড়িতেই, রইল টিপস

গরম গরম ডাল-ভাতের সঙ্গে মুচমুচে ঝুরি আলুভাজা। এর মজাই আলাদা। 

চাইলে বাড়িতেও এমন ঝুরি আলুভাজা বানাতে পারেন। আসুন, শিখে নেওয়া যাক।

গ্রেডার দিয়ে একেবারে সরু-সরু, লম্বা-লম্বা করে আলু কুটতে হবে। 

এরপর ভাল করে আলু ধুয়ে নিন। যতক্ষণ না আলু ধোয়া জল একেবারে স্বচ্ছ হচ্ছে, ধুতে থাকুন।

এরপর আলু থেকে জল ঝরিয়ে নিন। একেবারে শুকনো করে নিতে হবে।

এরপর কড়াতে বেশ খানিকটা সাদা তেল গরম করুন। খুব ঠাণ্ডাও নয়, আবার খুব গরমও নয়।

এরপর অল্প অল্প করে আলু ছাড়তে হবে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করুন। সোনালি হয়ে এলেই তুলে নিন। 

এরপর উপর থেকে নুন ছড়িয়ে দিন। চাইলে এতে কারিপাতা ও চিনেবাদাম ভাজাও দিতে পারেন। 

ঝুরি আলু ভাজা তৈরি। গরম গরম ডালের সঙ্গে পরিবেশন করুন।