BY- Aajtak Bangla
2 March 2026
কাটাপোনা মাছ খেয়ে খেয়ে মুখে অরুচি? আপনাদের জন্য় রইল সহজে মাছের চপ বানানোর রেসিপি।
রুই বা কাতলা মাছের পেটি হালকা করে ভেজে নিন। বেশি কড়া নয়।
এরপর সতর্কভাবে কাঁটা বেছে নিন। তারপর সামান্য় আলুসেদ্ধ দিয়ে মাছ মেখে নিন।
কড়াতে তেল গরম করে আদা-রসুন বাটা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিন। তাতে আলু-মাছ মাখা দিয়ে দিন। নাড়াচাড়া করুন। স্বাদ মতো নুন দিন।
এরপর সেটি তুলে ঠান্ডা হতে দিন। চপের আকারে শেপ করে নিন।
একটি পাত্রে পাতলা করে বেসন গুলে নিন। চাইলে ডিমের গোলাও ব্যবহার করতে পারেন। তাতে চপ ডোবান।
এরপর থালায় বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে তাতে বেসন/ডিমে চোবানো চপগুলি দিন। ভাল করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে চপগুলি সাজিয়ে রাখুন।
এরপর কড়াতে বেশ কিছুটা তেল গরম করুন। ডুবো তেলে, হাই ফ্লেমে চপ সোনালী-বাদামি করে ভেজে নিন।
ব্যস! আপনার মাছের চপ তৈরি। কাসুন্দি দিয়ে গরম গরম খান।