27 July, 2026

BY- Aajtak Bangla

বর্ষায় বানান টেস্টি পোস্ত ইলিশ, সহজ রেসিপি জানুন

বর্ষার সেরা আকর্ষণ অবশ্যই ইলিশ। এই মাছের স্বাদ যে সেরার সেরা। 

আর আজ ইলিশেরই একটা সেরা পদের সন্ধান দেব। এর নাম পোস্ত ইলিশ। আসুন এর রেসিপি জেনে নেওয়া যাক। 

রান্নার প্রস্তুতি... সবার প্রথমে মাছ ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রাখুন। তারপর পোস্ত ও কাঁচালঙ্কা একসঙ্গে বেটে পেস্ট বানান।

এবার কড়াইতে সরষের তেল গরম করে হালকা করে মাছ ভেজে নিতে হবে। তাহলেই প্রথম ধাপ শেষ। এবার গ্রেভি তৈরির পালা। 

তেলের মধ্যে কালোজিরে ও চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। 

পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, নুন ও সামান্য জল দিয়ে মশলা কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো জল দিতে হবে।

ঝোল ফুটলে মাছগুলো দিয়ে দিন। তারপর ঢেকে রেখে ৫-৭ মিনিট রান্না করুন।

নামানোর আগে কাঁচা তেল ও লঙ্কা ছড়িয়ে দিতে পারেন। তাতে টেস্ট বাড়বে। এরপর পরিবেশন করুন।