16 Oct, 2026

BY- Aajtak Bangla

বিয়ে বাড়ির মতো আলুভাজা বাড়িতেই, কীভাবে তৈরি করবেন?

গরম গরম মুগ ডাল-ভাতের সঙ্গে ঝুরিঝুরি আলুভাজার মজাই আলাদা। 

বাড়িতে এমন আলুভাজা কী করে বানাবেন, জেনে নিন

প্রথমে আলু গ্রেট করে নিন। গ্রেটার দিয়ে একেবারে সরু-সরু করে কাটতে হবে। একটু লম্বা করে কাটলে ভালো।

এরপর ভাল করে আলু ধুয়ে নিন। যতক্ষণ না আলু ধোয়া জল একেবারে স্বচ্ছ হচ্ছে, ধুতে থাকুন।

এরপর আলু থেকে জল ঝরিয়ে নিন। এরপর একটু শুকনো কাপড়ে বিছিয়ে দিন। একেবারে শুকনো করে নিতে হবে।

এরপর কড়াতে বেশ খানিকটা সাদা তেল গরম করুন। মাঝারি গরম করবেন। খুব ঠাণ্ডাও নয়, আবার খুব গরমও নয়।

এরপর অল্প অল্প করে আলু ছাড়ুন। খুন্তি দিয়ে নাড়াচাড়া করুন। সোনালী রঙ এলেই তুলে নিন। 

এরপর উপর থেকে নুন ছড়িয়ে দিন। চাইলে এতে কারিপাতা ও চিনেবাদাম ভাজাও দিতে পারেন। 

আপনার ঝুরি আলু ভাজা তৈরি। গরম গরম ডালের সঙ্গে পরিবেশন করুন।