13 March, 2025
BY- Aajtak Bangla
ভারতীয়দের ডায়েটে প্রোটিন থাকে কম। সেটা নিয়েই যত সমস্যা। এর ফলে মাসল-মাস কমে যায়। শরীরকে ঘিরে ধরে ক্লান্তি।
তাই এখন অনেকেই প্রোটিন পাউডার খেতে চান। বিভিন্ন সংস্থা থেকে এটি কিনে নেন। তার ফলে পকেট থেকে অনেকটা টাকা খসে যায়।
আসলে বাজার চলতি প্রোটিন পাউডারগুলির অনেক দাম। কেজিতে দাম ১ হাজারের বেশি। তাই অনেকের পক্ষেই সেটা কেনা সম্ভব হয় না।
যদিও ভাল খবর হল, আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন প্রোটিন পাউডার।
এক্ষেত্রে কাজুবাদাম (৩০ গ্রাম), কাঠবাদাম (৩০ গ্রাম), পেস্তা (৩০ গ্রাম), আখরোট (৩০ গ্রাম), কুমড়োর বীজ (১০ গ্রাম) ও সূর্যমুখীর বীজ (১০ গ্রাম) নিন।
সব বীজ শুকনো করে নিতে হবে। তারপর মাঝারি আঁচে ভাজতে হবে ৫ মিনিটের মতো।
এরপর এই সব বীজ এবং বাদাম ঠান্ডা করে নিন। দেখবেন পুরো ঠান্ডা না হলে পরের স্টেপে যাওয়া যাবে না।
এবার মিক্সিতে সব উপকরণ দিয়ে ভালো করে ঘুরিয়ে দিন। তাতে সবটা গুঁড়ো হয়ে যাবে।
এবার পাউডাটা এার টাইট কেন্টনারে রেখে দিন। প্রয়োজন অনুযায়ী খান। ব্যাস, তাহলেই শরীরের হাল ফিরবে।