22 JUNE, 2023
BY- Aajtak Bangla
ধুত্তোর কেটারিং!রাধাবল্লভী বাড়িতেই বানান, সহজ রেসিপি
রাধাবল্লভী বানানো কিন্তু খুব সহজ। ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। রইল রেসিপি।
আড়াইশো গ্রাম ময়দা নিন। বিউলির ডাল দেড় কাপ। নুন ও চিনি স্বাদ মতো। গোটা মৌরি এক চামচের একটু কম।
শুকনো লঙ্কা দুটি। গোটা জিরে হাফ চামচ। হিং পাউডার হাফ চামচ। আদা বাঁটা হাফ চামচ।
ময়দার মাখা ঢেকে রাখতে হবে তিরিশ মিনিটের জন্য। আগের দিন রাতে ভিজিয়ে রাখা বিউলীর ডাল তাঁকে বেঁটে নিতে হবে।
সব গোটা মশলাগুলো শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে নিন।
কড়াইতে তেল দিয়ে ওই হিং পাউডার র আদা বাটা ফোড়ন দিয়ে ওই ডাল বাটা দিয়ে নাড়তে হবে।
নুন হলুদ দিয়ে নেড়ে ওই ভাজা মসলা তা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। ততক্ষণ নাড়বেন, যতক্ষণ না কড়াইতে পুরটি লেগে না থাকে।
ওই পুর ময়দার থেকে লেচি কেটে তাতে ভরতে হবে।
এরপর ভেজে নিন। বাড়িতেই তৈরি করে নিন রাধাবল্লভী।
Related Stories
কোন ইলিশ টাটকা, কোনটা হিমঘরের? কিনতে গিয়ে দেখেই কীভাবে বুঝবেন?
নিরামিষ মুগ ডালে কী ফোড়ন দেবেন? জানাটা দরকার
এখন সস্তায় ইলিশ কিনে এভাবে স্টোর করুন, পুজোয় জমিয়ে খাবেন
লাকি বাম্বু গাছ দ্রুত লম্বা করবেন কী করে?