17 APRIL 2026

BY- Aajtak Bangla

 বাড়িতেই বানান রাজুদার পকেট পরোটা, রইল রেসিপি

সোশ্যাল মিডিয়ায় সেনসেশন রাজুদার পকেট পরোটা। টেস্টি এই পরোটা কিন্তু বাড়িতেও দ্রুত বানিয়ে ফেলতে পারেন। 

নরম ও সুস্বাদু হওয়ায় রাতারাতি জনপ্রিয় হয়েছে রাজুদার পকেট পরোটা। 

তেল ছাড়া পরোটা ভাজার কথা ভাবাই যায় না। কিন্তু রাজুদার মতো করে ভাজলে সাধারণত তেলের দরকার হয় না। 

একটা পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে নুন, চিনি, ২ চামচ বেকিং পাউডার এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন।

তার মধ্যে টকদই দিয়ে একটু মেখে নিন। এবার একটু বেশি পরিমাণ তেল ময়েম দিতে হবে। 

তারপর গরম জল অল্প অল্প করে দিয়ে পরোটা বানানোর ময়দাটা মেখে নিন। 

ময়দা মাখা গয়ে গেলে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে অন্তত ২-৩ ঘণ্টা সরিয়ে রেখে দিন। 

পরোটা বানানোর জন্য একটু বড় করে লেচি কেটে নিন। কিছুটা ময়দা ছড়িয়ে একটু মোটা করে পরোটা বেলে নিতে হবে। 

এরপর মিডিয়াম আঁচে পর পর পরোটা সেঁকে নিলেই রেডি রাজুজার পকেট পরোটা।