BY- Aajtak Bangla
রুটি নরম ও গোল করা সকলেই কঠিন কাজ ভাবেন, যা আদৌ নয়।
গোল রুটির জন্য সবার আগে আটা ঠিকমতো মাখতে হবে। আটা মাখায় গলদ থাকলে রুটি ভাল হবে না।
উষ্ণ জলে নুন ও আটা দিয়ে মসৃণ করে মাখবেন। এরপর আটার মণ্ড সমান আকারে ভাগ করে নিন।
আগে আটার বলে ভাল করে আটা মাখিয়ে নিন। নাহলে রোলিং করতে গেলে বেলন চাকিতে লেগে রুটির বারোটা বেজে যাবে।
আঙ্গুল দিয়ে আটার বল চ্যাপ্টা করে নিন। তারপর তা রোলিং পিন বা বেলন চাকি ব্যবহার করেন, মাঝখান থেকে বাইরের দিকে রোল করুন।
রুটির আকার যেন সমান হয়। নাহলে এটি সম্পূর্ণ কাঁচা থাকতে পারে। বেলার সময় রুটি যেন ঘুরতে থাকে।
রুটি একজায়গায় সেঁটে থাকলে গোল হবে না। এর জন্য আটা বেশি করে দিতে হবে।
কয়েকবার রোল করার পরে হাত দিয়ে রুটি গোল করে নিন। প্রথমে একপিঠ বেলে নিন। তারপর আরেক পিঠে বেলে নিন।
এরপর হাতে তুলে রুটির গা থেকে সমস্ত আটা ঝেরে নিন। গোল রুটি তৈরি হয়ে যাবে।