24 August, 2026

BY- Aajtak Bangla

ছাতুর কচুরি বাড়িতে বানান সহজেই, জেনে নিন পদ্ধতি

ছাতুর পরোটা নয়, ছাতুর কচুরি। এটা খেতে দারুণ। আর বানানোও সহজ। তাই ছাতুর কচুরি বানানোর রেসিপি জেনে নিন। 

ময়দার ডো তৈরিতে কী লাগবে? ছাতুর কচুরি বানাতে ২ কাপ ময়দা নিন। সেই সঙ্গে ৩ থেকে ৪ কাপ সাদা তেল। নুন নিন আধ চা চামচ ও জল নিন পরিমাণ মতো।

ছাতুর পুর তৈরিতে কী প্রয়োজন? এক্ষেত্রে ছোলার ছাতু নিন ১ কাপ। সেই সঙ্গে জিরে, ধনে ও লঙ্কা গুঁড়ো নিন। সঙ্গে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এছাড়া হিং নিন এক চিমটে। 

আবার সর্ষের তেল ১ চা চামচ। আদা বাটা আধ চা চামচ। নুন ও চিনি স্বাদমতো। এছাড়া লেবুর রস ও আমচুর পাউডার নিন।

এবার একটি বড় পাত্রে ময়দা, নুন এবং ময়ানের জন্য সাদা তেল মিশিয়ে নিন। তারপর অল্প অল্প করে ঈষদুষ্ণ জল মিশিয়ে দিন। মাখা ময়দাটি একটি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখুন ৩০ মিনিট।

এরপর মেখে রাখা ময়দা থেকে লুচির চেয়ে সামান্য বড় আকারের লেচি কেটে নিতে হবে।

তারপর লেচিগুলোকে বাটির মতো গোল আকার দিন। এরপর চামচে করে পরিমাণমতো ছাতুর পুর বাটির মধ্যে রাখুন। 

লেচির মুখগুলো ভাল করে চেপে বন্ধ করে দিন।  এবার সামান্য তেল দিয়ে হালকা হাতে কচুরিগুলো সামান্য মোটা করে বেলে নিতে হবে।

এরপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে হবে। তেল মাঝারি গরম হলে ধিমে আঁচে কচুরিগুলো ছেড়ে দিন।

তারপর উল্টে-পাল্টে হালকা সোনালী ও খাস্তা হওয়া পর্যন্ত ভাজুন। তেল ঝরিয়ে গরম গরম নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ছাতুর কচুরি।