BY- Aajtak Bangla
5 April, 2026
এখন শুধু বর্ষার সময়েই নয়, সব মরশুমেই ইলিশ পাওয়া যায়।
ভাজা, ভাপা, পাতুরি, দই ইলিশ সব রকম পদই খেতে অসাধারণ লাগে।
আর অনেকে ইলিশ দিয়ে বিরিয়ানিও করেন। তবে ইলিশের খুব সাধারণ একটি পদ রয়েছে।
আর এটা দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যাবে। ইলিশের তেল ঝোল তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না।
উপকরণ ইলিশ মাছ, কালোজিরে, বেগুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন ও সর্ষের তেল।
পদ্ধতি প্রথমে ইলিশের টুকরোগুলিতে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিন।
এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালোজিরে দিন।
বেগুনগুলো দিয়ে হালকা সাঁতলে নিন। এবার বাটিতে হলুদ গুঁড়ো গুলে রাখুন।
বেগুন একটু নরম হলে হলুদ গোলা জল ও কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন।
স্বাদমতো নুন দিয়ে যতটা ঝোল রাখবেন ততটাই জল দিন।
এরপর মাছের টুকরোগুলো দিন ঝোলে। কাঁচা মাছ ও বেগুন সেদ্ধ হলে ঝোল নামিয়ে নিন।
গরম ভাতে পরিবেশন করুন ইলিশের তেল ঝোল।